শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুরে পূর্ব শত্রুতার জেরে দিনমজুরের শয়নকক্ষে আগুন দেয়ার অভিযোগ

শরিফা বেগম শিউলী- রংপুর বিভাগীয় ব্যুরোচীফঃ
রংপুর জেলা বদরগঞ্জ উপজেলার ১১নং গোপালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্বের জমিজমা সংক্রান্তের জেরে এক অসহায় দিনমজুরের শয়নকক্ষ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ প্রভাবশালী আব্দুল আজিজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার(২৩শে আগস্ট-২৩ইং) মধ্যরাতে গোপালপুর ঠাটারীপাড়া গ্রামে এঘটনা ঘটে।

এঘটনায় অসহায় দিন মজুর ছাদেক আলী ও তার স্ত্রী লেবুজা খাতুন গুরুত্বর আহত হয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।ছাদেক আলীর পরিবারের লোকজন সাংবাদিকদের জানান ঐঘরে আমার চাচা চাচী ঘুমিয়ে ছিল।

আজিজ ও তার ছেলে চাচা চাচীকে পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। কারণ ওরা কালকে আমাদের করা মামলায় জামিন নিয়ে কোর্ট চত্বরে আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এবং রাতেই আমাদের বাসায় আগুন লাগিয়ে দেয়।

এদিকে আবদুল আজিজের স্ত্রী ও মেয়ের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে বলেন, আমাদের বাসার ভিতরে নাকি তারা জায়গা পায়। সে জন্য বাকবিতন্ডায় লিপ্ত হয়ে মারামারি হয়।

সেই মারামারিতে দুই পরিবারে দুইটা মামলা হয়েছে।আমাদের গতকাল জামিন হয়েছে এটা তারা মেনে নিতে পারে নাই তাই নতুন করে আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের দোষ দিচ্ছে।

এবিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com