শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের আঘাতে মাথা ফাটাল সচিবের

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সোমবার (২৫ মার্চ) ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদে নিয়ম বহির্ভূতভাবে সরকারি রাজস্ব আদায় (চকিদারি টেক্স) এর চেক না দেওয়ায় ইউপি সচিব দবিরুল ইসলাম(৩৮)কে মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বারী। এ দিন ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ওই সচিবের কাছে সরকারি রাজস্ব আদায়ের টাকা চান। সচিব দবিরুল ইসলাম একাউন্ট পে চেক দিতে চান কিন্তু ইউপি চেয়ারম্যান বিআরআর অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে টাকা চান সচিবের কাছে। এ নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। ইউপি সচিব বর্তমানে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ইউনিয়ন পরিষদ সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়ম বহির্ভূতভাবে চেক চায়। আমি সরকারি নিয়মের মধ্যে একাউন্ট পে চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায়। আমার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই। এ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আমি বিষয়টি শুনেছি। থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও রকিবুল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি, ওনি থানায় অভিযোগ করেছেন, আমি ওসিকে বলছি প্রয়োজনে আইন আনুক ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com