মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এসপি বাবুলের সন্তানদের মাগুরা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের অনুমতি

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় তাদের দুই সন্তানকে মাগুরা জেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ৮ই জুন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি শাহেদ নূর-উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্থান নির্ধারণ ছাড়াও আদালত শিশুদের বিবৃতি রেকর্ডের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার প্রতি কয়েকটি নির্দেশনাও দিয়েছেন। গত ১৬ই মার্চ বাবুল আক্তারের দুই সন্তানকে শিশু আইন মেনে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ। বাবুলের বাবা আবদুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন (রিভিশন) করেন। আবেদনের শুনানি শেষে আজ বুধবার আদেশ দেন আদালত।

বিবৃতি রেকর্ডের জন্য স্থান হিসেবে মাগুরা জেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়কে নির্ধারণ করে হাইকোর্ট বলেন- তদন্ত কর্মকর্তা শিশুদের বিবৃতি রেকর্ড করতে পারবেন। এ ক্ষেত্রে শিশু আইনের বিধানগুলো অনুসরণ করতে হবে। জিজ্ঞাসাবাদের জন্য তারিখ নির্ধারণের অন্তত তিন দিন আগে তা জানিয়ে দিতে হবে বলেও নির্দেশ দেন হাইকোর্ট।

জিজ্ঞাসাবাদের আগে শিশুদের আলাদাভাবে জেলা সমাজসেবা কার্যালয়ে বেশকিছু সময় রাখতে হবে। বিবৃতি রেকর্ডের সময় শুধু শিশুদের দাদা উপস্থিত থাকবেন। এছাড়া একজন নারী পুলিশ কর্মকর্তা ও জেলা সমাজসেবা কর্মকর্তা বা তার মনোনীত কর্মকর্তা উপস্থিত থাকবেন।

বিবৃতি রেকর্ডের পর যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিবৃতি রেকর্ড বিষয়ক আদেশ বাস্তবায়ন নিয়ে ২৬শে জুলাই প্রতিবেদন দিতেও বলেছেন আদালত। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ সারওয়ার হোসেন।

উল্লেখ্য, গত ২০১৬ইং সালের ৫ই জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে খুন হন মাহমুদা খানম মিতু।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com