মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরে জামায়াত ইসলামী‍‍’র উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময়

মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে ডগরী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ আব্দুল বারী সভাপতিত্বে ও মির্জাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আলহাজ্ব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, গাজীপুর জেলা জামায়াতের আমীর ও গাজীপুর-৩ (সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মোহাম্মদুল্যাহ, গাজীপুর সদর উপজেলা জামায়াতে আমীর মোঃ আলাউদ্দিন, নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মেম্বার, সেক্রেটারী মোঃ কামরুজ্জামান মৃধা, সহঃ সেক্রেটারী মোঃ কামরুজ্জামান মন্ডল, জামায়াতে ইসলামী ভাওয়ালগড় ইউনিয়নে আমীর ইঞ্জিঃ মোঃ সিদ্দিকুর রহমান, মির্জাপুর ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য, ডাঃ মোঃ আলী আকবর প্রমুখ।

এ সময় প্রধান অতিথি শিক্ষাবিদ ডঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। তাই রাজনীতি করার আগে নিজেদের নৈতিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করতে হবে। আসুন, এই রমজানে আমরা কোরআনকে সহীশুদ্ধভাবে পড়ার, বোঝার ও এর আলোকে ইসলামী সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিই। ইফতারে আগে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ইফতার মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com