মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গাজীপুর মিডিয়া ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: জিলানী সভাপতি, আরিফ সম্পাদক

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মিডিয়া ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের মতামত এবং ক্লাবের উপদেষ্টাদের স্বাক্ষরিত প্যাডে অনুমোদনের মাধ্যমে তরুণ ও যুবকদের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ১৬ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. মাহবুবুর রহমান জিলানীকে সভাপতি, এইচ এম ইমরান মাজহারীকে সিনিয়র সহ-সভাপতি, মো. আরিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং মির্জা নাদিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আনু হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোয়াজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ হোসেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমান জাহাঙ্গীর, মো. বসির আলম, কবি মশিউর রহমান, মো. আবু সাঈদ চৌধুরী, মো. মুনসুর শেখ ও আশিকুর রহমান।

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা নাদিম বলেন, নতুন নেতৃত্ব গাজীপুরের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করবে।

সাধারণ সম্পাদক মো. আরিফ চৌধুরী বলেন, সদস্যদের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে গাজীপুর মিডিয়া ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।

সভাপতি মো. মাহবুবুর রহমান জিলানী উপদেষ্টা ও ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

উপদেষ্টা ও জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে গাজীপুর মিডিয়া ক্লাব আরও গতিশীল ও শক্তিশালী হবে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

ক্লাবের প্রধান উপদেষ্টা ও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com