মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাকরি আছে বেতন নাই, এমন সাংবাদিকতার দরকার নাই!

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১২টায় নগরীর টাউনহল হলরুমে বিভাগের ৮ জেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত রংপুর সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক সমাবেশ।

সমাবেশে প্রধান বক্তা কাদের গণি চৌধুরী বলেন, মিডিয়াগুলোকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কিংবা ব্যবসায়ী অর্থে। এখন ক্ষমতামুখী সাংবাদিকতা চলছে যে ক্ষমতামুখী সাংবাদিকতা ক্ষমতাসীনদের তোশামদি করে অর্থ বিত্তের মালিক হওয়া।

তিনি আরো বলেন, এই ক্ষমতামুখী সাংবাদিকদের জন‍্য বাংলাদেশের সাংবাদিকতা পচনমুখী নয় পতনমুখী রুপ। এটা ফিরিয়ে নিয়ে আসতে সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই। এছাড়া চাকরি আছে বেতন নাই এই সাংবাদিকতার দরকার নাই।

সাংবাদিকতা আংশিক নয়, পুরোটাই করতে হবে শতভাগ সত্য ঘটনা দিয়ে সত্য প্রকাশ করতে হবে। অপসাংবদিকতা আজকে সত্যি সংবাদ বিলীন করে দিয়েছে। সাংবাদিকরাই পারে সাংবাদিকতাকে রক্ষা করতে। তথ্য সন্ত্রাস জঙ্গীদের থেকেও জঘন্য। এছাড়াও সকল সাংবাদিক হত‍্যার বিচারের দাবি জানান তিনি। এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, ২৪ এর ছাত্র-জনতার অভ‍্যুথানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও ফ‍্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তোলে বক্তব্য রাখান জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতারা।

অন্যান্যদের বক্তব্যে রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী বলেন,সাংবাদিকদের ট্রেনিং নিয়ে জেলা উপজেলায় বৈষম্য আছে। নব্যদের সুযোগ না দিয়ে সম্মানি ভাতার লোভে ৬০ উর্ধ বয়সের সাংবাদিকরা এখনো ট্রেনিং করে। এই বৈষম্য দূর করতে ও সাংবাদিকদের মামলা হামলার পিছনে যে সকল দালাল সাংবাদিকের হাত থাকে তাদের প্রতিহত করতে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধের বিকল্প নাই। রংপুর সাংবাদিক ইউনিয়ন সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগের ৮ জেলা ও উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com