ডেস্ক সংবাদ.
প্রায় এক দশক পর চীনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের তিনদিনের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হিসেবে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এতে অ্যাপলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক রয়েছেন বলে জানা যাচ্ছে। তাকে বহনকারী বিমানটি বুধবার বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে।
এছাড়া মেটার ভাইস্ চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকলনার্নি, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গ, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান, কার্গিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ব্রায়ান সাইকসসহ আরও বেশ কিছু মার্কিন কোম্পানির উচ্চপদস্ত কর্মকর্তারাও যাচ্ছেন।
সফর পরিকল্পনা সম্পর্কে অবগত হোয়াইট হাউসের এমন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সবমিলিয়ে ট্রাম্পের এই সফরে ডজনেরও বেশি মার্কিন টেক কোম্পানিগুলোর শীর্ষ কর্তকর্তারা থাকছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য বড় আয়োজন করছেন। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে প্রস্তুতি নেওয়া হয়েছে বিশেষ ভোজসভার।
চীনের শীর্ষ নেতা বিশেষ এসব আয়োজনের মাধ্যমে ট্রাম্পকে সমাদর ও আপ্যায়ন করবেন, তখন মাকিন এই প্রেসিডেন্টের নিশ্চয়ই ২০১৭ সালের স্মৃতি মনে পড়বে। শেষবার ওইবছর তিনি চীন সফরে এসেছিলেন। সেই সময়েও তার সম্মানে নানান আয়োজন ও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল।
এমনকি চীনের যে শহরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, সেখানে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল, যা ট্রাম্পের আগে মার্কিন আর কোনো প্রেসিডেন্ট সম্মানে করা হয়নি।
সূত্রঃ বিবিসি বাংলা।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।