মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টিনের ঘরেই ক্লাস করেন ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ শিক্ষার্থীরা

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ। ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে ভবন না থাকায় টিনের ঘরেই ক্লাস করছেন শিক্ষার্থীরা। ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজটি ১৯৯৫ইং সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকে একটি টিনের লম্বা ঘরেই অধ্যক্ষের রুম, উপাধ্যক্ষের রুম, অফিস রুম, টিচার রুম সহ অন্যন রুম।

দীর্ঘ ২৭ বছর ধরে শিক্ষার্থীদের ক্লাস রুম না থাকায় পার্শ্বে টিনশেটের লম্বা একটি ঘর তৈরি করে সেখানে শিক্ষার্থীদের পাঠ দান কার্যক্রম চলছে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভাবে ভবন নির্মাণ হলেও ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে কোন নতুন ভবন নির্মাণ হচ্ছে না। শিক্ষার্থীদের একটি টিনশেট ঘরে অনেক কষ্টে শিক্ষা কার্যক্রম চলছে। ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ৩৫ জন, কর্মচারী-১৫ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭০০ জন, ও ডিগ্রী পর্যায়ে ২০০ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘদিন ধরে ভবন না থাকার কারণে এখানে গাদাগাদি করে ভাঙ্গাচুরা টিনের ঘরে ক্লাস করছে শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. খুরশিদ আল মতি বলেন, এখানে সরকারি ভাবে একটি ভবন শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রদান করলে শিক্ষার্থীদের ক্লাস করতে সুবিধা হবে। ভবন না থাকার কারণে পাঠ দানে বিভিন্ন প্রকার সমস্যয় পড়তে হচ্ছে। এছাড়া একটি কলেজে যা যা প্রয়োজন সেই তুলনায় এখানে তেমন কিছুই নেই। এমন কি শিক্ষক কর্মচারীদের আলাদা কোন ভবন নেই।

উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকারের আমলে এই কলেজটির প্রতি অবহেলা করা হয়েছে। তারা মনে করে ছিলেন বিএনপি’র নেতার কলেজ। সে ক্ষেত্রে খুব জরুরী ভিত্তিকে একটি ভবন প্রয়োজন হয়ে পড়েছে। এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক মহল, অভিভাবক মহল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন শিক্ষা মন্ত্রনালয়ের অসুহস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com