মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলাকে স্মার্ট ও আধুনিক করতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (২২ অক্টোবর) গতকাল রাতে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।

সভায় তিনি বলেন,ঠাকুরগাঁও জেলাকে স্মার্ট আধুনিক হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, এ জেলায় অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে ঘোষনা করা হবে। এছাড়া শিক্ষার গুণগত মান, কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণ, অবৈধভাবে জমি দখল, দূষণ প্রতিরোধকল্পে আইনী ব্যবস্থা গ্রহণ, জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল গুলোর অনিয়ম দূরীকরণ এবং মাদক, ক্যাসিনো সহ জেলার সার্বিক সমস্যা সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও গত আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থ্যদের সুস্থ্যতা কামনা করছি।

সভায় উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার আর্নিকা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব (পুরাতনের) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মো. বিপ্লব, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক আনিসুর রহমান বাকি, একে আজাদ, আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, রফিকুল ইসলাম সুজন, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com