
“ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফরিদের ঈদ শুভেচ্ছা”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সকল সম্মানিত সদস্যসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক(এডভোকেট) মো. শেখ ফরিদ।
তিনি বলেন,ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে। কোরবানি আমাদের শুধু পশু জবাই করতে শেখায় না, বরং আমাদের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কোরবানি দিয়ে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার শিক্ষা দেয়।
তিনি ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, দেশ ও প্রবাসে থাকা সকলকে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।
শুভেচ্ছান্তে
মো. শেখ ফরিদ (এ্যাডভোকেট)
সাধারণ সম্পাদক,
জেলা আইনজীবী সমিতি, ঠাকুরগাঁও।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।