৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
তারাগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতুন চৌপথীতে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে নিজ হাতে উপহার তুলে দেন।
জানা গেছে, বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি, ছোটদের জামা,সেমাই ও চিনি যা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সহায়ক হবে বলে জানান আয়োজকরা।
ক্লাবের সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ঈদের মতো আনন্দঘন মুহূর্তে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।