মিজু সরকার- নিজেস্ব প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে তুলা তৈরির মেশিন থেকে আগুন লেগে তুলার গোডাউনসহ এক পুলিশ সদস্যের বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলের দিকে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন একটি তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তুলার গোডাউনের আগুন পাশের ঘড়ে পৌঁছে যায় এবং আসবাবপত্রসহ ঘরের সবকিছু পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্য মকসুদার রহমান বলেন, হঠাৎ করে আগুন লেগে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর থেকে কোনো কিছু বের করার সুযোগও পাইনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।