মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ব হরিগাছা বহাল গাছা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে।
টুর্নামেন্টের সভাপতি চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি রেজানূর ইসলাম খাঁন রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুস সবুর, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম টুন্টু, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউজ্জামান সরকার, বিশ্ব হরিগাছা ও বহাল গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিশ্ব হরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েস।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন, অলাহামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম হাসান মুনসুর, যুগীগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব শুভ্র, চাঁনদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়ের আল মাহমুদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।