মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার ৭ নম্বর এলাঙ্গী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৬০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মোখফিজুর রহমান বাচ্চু, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সম্রাট, বিএনপি নেতা নাজমুল হক সরকার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন পিষ্টনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।