উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার। নড়াইলের কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলার কালিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
ওসি ইদ্রিস আলী বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ আল মামুন শিকদাররে কঠোর নির্দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদকারী ও অধিক মূল্যে বিক্রয়কারীদের বিরুদ্ধে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কিলো-৩ ডিউটি জোড়ালো করা হয়। ডিউটিতে নিয়োজিত এএসআই(নি.) মোড়ল আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ নওয়া গ্রামের মো. পাভেল শেখ এর বসতবাড়িতে মজুদকৃত ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন দুইটি ব্যারেল উদ্ধার করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. জিন্নাতুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সত্যতা পাওয়ায় মজুদকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০ টাকা অর্থদন্ড ও ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করে কালিয়া পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি জন্য দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে। চলমান জ্বালানি সংকট নিরসনে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।