শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. ইকরামুল হোসেন(৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো. ইকরামুল হোসেন(৪০) নড়াইল জেলার সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মো. সোহরাব মোল্লার ছেলে।

সোমবার (২০ অক্টোবর) নড়াইল জেলার সদর থানাধীন ৫নং শাহবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড গোপিকান্তপুর সরশপুর হতে আলোকদিয়া গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. ইকরামুল হোসেন (৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে সোমবার (২০ অক্টোবর) রাতে ঠাকুর বিশ্বাস (৪৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ঠাকুর বিশ্বাস (৪৩) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন ৯নং সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা গ্রামস্ত জনৈক আদমের সোয়া মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত. আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য পনেরো পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com