উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ শাকিল ভুঁইয়া নড়াইল কালিয়া থানাধীন বনগ্রামের মোঃ শহীদ ভুঁইয়ার ছেলে ও লাকু মোল্যা একই থানার বনগ্রামের তোতা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নড়াইল সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশগ্রাম বাজারস্থ জনৈক জাকির মোল্যার ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাকিল ভুঁইয়া ও লাকু মোল্যা কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।