উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬।
বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক খবির মোল্যা সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্যাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় খবির মোল্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, "র্যাবের অভিযানে অস্ত্রসহ একজনকে আটকের বিষয়টি জেনেছি। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।