মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নড়াইল জেলা প্রতিনিধি.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ জানুয়ারি) বিকেলের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এর আগে এদিন বেলা সাড়ে ১১ টায় দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়।

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান,জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিলো। পরে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ দাখিল সাপেক্ষে তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া দাখিলকৃত মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে নড়াইল-১ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয় এর মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মো. সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দুই প্রার্থীর স্থগিত হওয়া মনোনয়ন বৈধ ঘোষণার পর এ নিয়ে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে ১৫ জনের মধ্যে মোট ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। অন্যদিকে ও ৯৪ নড়াইল-২ আসনে ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণার পর দুটি আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলো। এছাড়া নড়াইল-১ আসনের ১০ জন এবং নড়াইল-২ আসনে ৩ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইলের দুইটি আসনে মোট ২৫ জন মনোনয়পত্র নেন এর মধ্যে নির্ধারিত সময়ে নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com