শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নাজমুল-রাহেলকে ধন্যবাদ জানিয়ে বিশ্বনাথে ছাত্রলীগের আনন্দ মিছিল

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ’কে ধন্যবাদ জানিয়ে বিশ্বনাথে ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন ও জাকির হোসেন মামুনের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত (২৭ সেপ্টেম্বর) ‘দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকায় ও মেয়াদোত্তীর্ণ হওয়ায়’ দাবীতে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ‘উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগ’র ব্যানারে ওই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। এদিকে কমিটি বিলুপ্তির পর থেকে নতুন কমিটিতে স্থান পেতে উজ্জীবিত হয়ে উঠেছে বিশ্বনাথের সর্বস্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই গত দু’দিন ধরে রাজপথে নিজেদের শক্তি-সামর্থের জানান দিচ্ছেন। পৌর শহরে মূহুর্তেই জয়বাংলা স্লোগানে মুখরিত করে তুলছে তারা।

অন্যদিকে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ও জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে কটুক্তি করার জের ধরে গত (২৭ সেপ্টেম্বর) বিশ্বনাথে পাল্টাপাল্টি মিছিল-হামলা ও ভাংচুরের ঘটনা সংগঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও জাকির হোসেন মামুনের পরিচালনায় আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান, আবিদুর রহমান আবিদ, কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাছুম আহমদ।

এসময় বক্তারা জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক’সহ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং কর্মট, রাজপথে সক্রিয় নেতাকর্মীদের দিয়ে বিশ্বনাথে ‘উপজেলা, পৌর ও সরকারি কলেজ’ ছাত্রলীগের নতুন কমিটি দ্রুত ঘোষণা করার দাবী জানান।

এসময় আনন্দ মিছিল ও পথসভায় উপজেলা, পৌর, সরকারি কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সর্বস্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com