নিজস্ব প্রতিনিধিঃ.
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের লাঙ্গলে পিষ্ট হয়ে লিমন ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে ট্রাক্টর দিয়ে কৃষি জমি চাষ করা হচ্ছিল। এ সময়ে লিমন ট্রাক্টরের পেছনে উঠে বসেন। পরে জমি চাষ করার সময় ধাক্কা লেগে লিমন মাটিতে পড়ে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।