শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

শাহজাহান ইসলাম লেলিন- শিক্ষানবিশ প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা।

কৃষি চাষাবাদে ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে ঘরে তুলতে পারবেন এ আলু। এমনটাই স্বপ্ন বুনছেন কিশোরগঞ্জের কৃষকেরা। কিশোরগঞ্জের নিতাই, পুটিমারী, মাগুড়া, কেশবা, উওর দুরাকুটি, কালিকাপুর, গাড়া গ্রাম, চাদঁখানার, এলাকা ঘুরে দেখা যায় আগাম ধানের কাটাই মাড়াই শেষে জমিতে আগাম আলুর বীজ বুনছেন কিশোরগঞ্জের কৃষকেরা চারিকিকে যেনো আলু উৎপাদনের উৎসব চলছে।

মাগুড়ার কৃষক সাবের আলী জানান- জমিতে সেভেন জাতের আলু লাগানো হচ্ছে। পাঁচ বিঘা জমিতে তিনি এবারে আলু লাগাচ্ছেন। এ বছর ডিজেল বীজ ও শ্রমিকের পারিশ্রমিক অনেকটা বেশি।

উপজেলার রনচন্ডি ইউনিয়নের কুটিপাড়া এলাকার কৃষক মোজাম্মেল হক বলেন- এ বছর ৫বিঘা জমিতে আগাম আলু রোপন করেছি। এবং আশা করতেছি যে ফসল ভালো হবে।

একই এলাকার রফিকুল ইসলামেও আগাম আলু চাষ করেছেন ৫বিঘা জমিতে। তিনি বলেন- আমাদের এদিকের ডাঙা জমি গুলো একদম উঁচু এবং বালু মিশ্রিত। ভারী বৃষ্টি পাত হলেও তেমন কোন ভয় থাকেনা। তাই আগে ভাগে দ্বিগুন লাভের আশায় আগাম আলু চাষ করেছি।

কৃষক রা জানায়- এক সময় এ অঞ্চলে আশ্বিন কার্তিক অভাবের মাস হিসেবে পরিচিত ছিল। হাজার হাজার কৃষক ও কর্মজীবী মানুষকে চরম অভাব এর মধ্যে পড়তে হয়েছিল এ মাস গুলোতে।সেই দিন এখন আর নেই ফসলের বহুমুখীকরণ আগাম ফসল উৎপাদনে কৃষি বিপ্লবী কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে। কিন্তু সমস্যা হল বর্তমান কৃষি উপকরণ এবং পণ্যের দাম অনেক বেশি যা কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন- চলতি বছরে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ১০০ হেক্টরের বেশি। এবছর আগাম আমন ধানের রেকর্ড পরিমাণ ফলন আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় উঁচু জমিতে আলু চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিচু জমিতে আবহাওয়া দেখে রুপনের কথা বলা হচ্ছে। আশা করছি ভাল ফলন ও ছড়া বাজারমূল্য পেয়ে কৃষক পরিবারের সমৃদ্ধি বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com