মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে অনিবন্ধিত ৬ ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালা

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ৬টা অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার ৬ই জুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত হালদার বলেন- সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ইতোপূর্বে নড়াইলে অনিবন্ধিত ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার-নির্ধারিত সময়ে ক্লিনিকগুলোর নিবন্ধন ও নবায়ন না হওয়ায় নিজ নিজ উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো হলো লোহাগড়া ডায়াগনস্টিক সেন্টার, বন্ধন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা), পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা),পাইলস চিকিৎসালয় (এড়েন্দা), আলিফা ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া), ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া)।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী বলেন- সরকারি নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় লোহাগড়া উপজেলার ৬টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের অনুমতি সাপেক্ষে আবার সেবা কার্যক্রম শুরু করতে পারবেন ওই বন্ধ ক্লিনিকগুলো।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com