মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান

নুরুন্নবী পাবনা, পাবনা জেলা প্রতিনিধি.
পাবনায় বিনামূল্যে নতুন‌ জাতের উন্নত মানের ধানের বীজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বীজ বিপণন ও ধান উৎপাদনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পাবনা সদর উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এই বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন। স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রজেক্ট-আইএফপিআরআই হারভেস্টপ্লাসের বীজ নিয়ে তথ্য তুলে ধরেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ওয়াহিদুল আমিন ও বিভাগীয় সমন্বয়কারী জাকিউল হাসান।

পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পালের পরিচালনায় উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার খালেদিন আনাম ও হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com