শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পাবনায় বিসিক বিজয় মেলার শুভ উদ্বোধন

মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পাবনা কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ২০২৪ইং বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাবনার জেলা প্রশাসক (ডিসি) মো. মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আলম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মালিক সমিতির সভাপতি ও রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী আফজাল হোসেন রাজা।

মেলা উদ্বোধন পরবর্তীতে অতিথিগণ মেলায় সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ খবর নিতে, মেলার স্টলগুলো ঘুরে দেখেন। উদ্যোক্তাদের ব্যবসার বর্তমান অবস্থা, বিনিয়োগের পরিমাণ, লভ্যাংশ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আয়োজিত মেলায় ক্রেতা সাধারণগণ ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডসপণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। মেলাটি (৯ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com