মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনার চাটমোহর রেলবাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
চাটমোহর রেলবাজার ইউথ স্টার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাক যমক পূর্ণ এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় রেলবাজার ডমিনেটরস টিম কে পরাজিত করে টিম ব্রুজ চাটমোহর চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

চাটমোহর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছা. আরজুমা আক্তার। এর আগে সোমবার রাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন, চাটমোহর পৌর বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তায়জুল।

এ সময় উপস্থিত ছিলেন, রেলবাজারের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও টুর্নামেন্টের প্রধান খেলা পরিচালক হারুন বিশ্বাস, মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখেজ উদ্দিন, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মিলন মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহীনুর রহমান, মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রনি হোসাইন, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম আকাশ, মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন সহ আরো অনেকে।

প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। গত সোমবার (১৩ জানুয়ারি) শুরু হয় এই টুর্নামেন্ট। চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়াররা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। খেলায় ৮টি দল অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com