মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফ.
রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের কাউন্সিল বাজারের মুদির দোকানদার মামুনুর রশিদ জুয়েলকে (৫২) ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত জুয়েল পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওর্য়াডের ইনছার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জুয়েল তার মুদি দোকানটি খুলে রেখে, গরুর মাংস কিনতে বাজারে যায়। পরে মাংস কিনে দোকানে ফিরে এসে দোকানে বসলে, একই এলাকার কামালের ছেলে মাদকাসক্ত মাইনুল (৩০) জুয়েলের দোকানে ঢুকে চাঁদা দাবি করে। জুয়েল চাঁদা দিতে রাজি না হলে অভিযুক্ত মাইনুল তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে ছুরিকাঘাতের শিকার জুয়েল মারাক্তক জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসপাশের দোকান্দার গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় আসেপাশের দোকান্দার ও এলাকাবাসী মাইনুলকে ধরে দোকানের খুঁটিতে বেঁধে রাখে। পরে হাসপাতাল থেকে খবর পাওয়া যায় গুরুতর আহত জুয়েল চিকিৎসাধীন অবস্থা মারা যায়। এ ঘটনায় পুঠিয়া থানা পুলিশকে খবর দেয়া হলে মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, মইনুলকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং নিহত জুয়েলের লাশের ময়নাতদন্তের জন্য রামের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রয়াধীন রয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।