৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে রোজার শিক্ষা, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় তিনি তারাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামুলক আলোচনা করেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম পরিচিতি সভা ও মতবিনিময় করেন। এসময় তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদের কাছে জনগণ সর্বপ্রথম সম্মানজনক আচরণ ও সৌজন্যপূর্ণ ব্যবহার প্রত্যাশা করে। সরকারি দপ্তরে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা অসৌজন্যমূলক আচরণের শিকার না হন—সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন। উপজেলা পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আজহারুল ইসলাম বলেন, জনসেবার মান কেবল কাজের গতি দিয়ে নির্ধারিত হয় না; কর্মকর্তাদের আচরণও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন নাগরিক যদি সম্মান পান, তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হয় এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তাহলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বহুগুণে বৃদ্ধি পায়। তিনি ভাষা দিবস নিয়ে বলেন, ২১ ফেব্রুয়ারি হলো বাঙ্গালি জাতির উপর হওয়া এক বড় অন্যায়ের প্রতিবাদ। নিজের ভাষাকে রক্ষা করা, মানে নিজের অস্তিত্বকে রক্ষা করা। এ সময় তিনি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দিয়ে কাউকে হয়রানি না করার জন্য থানা পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, আমার দলেরও কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। অন্যায়কারীকে আমরা ছেড়ে দেব না। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। মাদক জীবন ধ্বংস করে, মাদক দেশ ও জাতিকে ধ্বংস করে। তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দায়িত্ব পালন করলে উন্নয়ন কার্যক্রমের প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সঙ্গে সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নাগরিক সেবা সহজীকরণে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক বিষয় আইনশৃঙখলার গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। এসময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।