মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি প্রশিক্ষণ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বেসিক সংস্থার উদ্যোগে প্রান্তিক নারীদের কর্মমূখী (দর্জি) প্রশিক্ষণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী মো. ইসাহাক আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন সভা বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী মো. ইসাহাক আলী। তিনি তার বক্তেব্য বলেন, বেসিক এনজিও এর সহায়তায় প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি, বস্তায় আদা ও হলুদ চাষ প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের মাঝে বিনামূলে চারা বিতরণ করা হবে।

এতে বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ১০ জন প্রান্তিক, দরিদ্র অসহায় নারী ০৩ মাসের দর্জি প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিনামূল্য বিতরণ করা হবে। এছাড়ও আলাদীপুর ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের ০৫ জন, বেতদিঘী ইউনিয়নের ০৫ জন আদিবাসী নারী, মুশাহার চৌরাই গ্রামের ৩৫ জন আদিবাসী নারী বস্তায় আদা ও হলুদ চাষের উপর ০১ দিনের প্রশিক্ষণ পাবে।

প্রশিক্ষণ শেষে ঐ দিনেই বিভিন্ন দেশীয় গাছের চারা তাদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও ওরিয়েন্টেশন সভা উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্থা ডা. সারোয়ার হাসান, সমজসেবা কর্মকতা, কৃষি কর্মকর্তা, উপজেলায় কর্মরত ২৫টি এনজিও’র ম্যানেজার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com