আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
ফুলবাড়ী বেসিক অফিসে আলোচনা সভা ও প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। রবিবার (৮ মার্চ) বেসিক সংস্থা ফুলবাড়ীর আয়োজনে আর্ন্তজাতিক নারীদিবস উপলক্ষে বেসিক অফিসে প্রশিক্ষণ শেষে ১০ জন প্রান্তিক নারীদের মাঝে শেলাই মেশিন বিতরণ করেন।
বেসিক সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় রামরায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রীতা মন্ডল। ফুলবাড়ী বেসিক সংস্থার পরিচালক শ্যামল চন্দ্র সরকার অনুষ্ঠানটি পরিচালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাদীপুর ইউপির ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপিত চুন্নু টুডু, সিসিডিবির এরিয়া ম্যানেজার মোছাঃ খাদিজা আক্তার, কারিতাস এনজিও এর এরিয়া ম্যানেজার মো. তোজ্জামেল হক। গত ২৮ ফেব্রুয়ারি আলাদীপুর ও বেতদিঘী ইউপি’র ১০ জন প্রান্তিক নারীকে প্রশিক্ষণ শেষে বিনামূলে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।