আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক করেন। গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সাড়ে ১১ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রুদ্রানী বিওপি কর্তৃক ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৯ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।
মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২৮,৫০০/- (আটাশ হাজার পাঁচশত) টাকা। গত ৩০ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প (২০০০ ঘটিকা), রানীনগর বিওপি ১০টায় এবং দাইনুর বিওপি ১১টায় পৃথক ৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ১৯৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল বিদেশী মদ এবং ১৯ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,৪৭,৭০০/- (দুই লক্ষ সাতচলিশ হাজার সাতশত) টাকা।
এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মো. আমিনুর রহমান বলেন, সীমান্ত বিজিবি সজাগ দৃষ্টি রেখেছে। মাদক নিয়ন্ত্রণে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।