মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুন নূর বহিস্কার

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর’কে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। এসময় কেন তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না, এই মর্মে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দিতে হবে, অন্যতায় পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

শনিবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুন নূরকে দল থেকে বহিস্কারের আদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আব্দুন নূর নিজে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়া সত্তে গত ১৩ অক্টোবর দলছুট ও আওয়ামী লীগ বিদ্ধেষী তথাকথিত আওয়ামী লীগ নামধারী মেয়র মুহিবুর রহমান ‘নিজের নামীয় ফেসবুক পেইজ (আইডি)-এ আপনার নিজ (আব্দুন নূর) বাড়িতে আপনারই উপস্থিতিতে ও বক্তব্যের প্রেক্ষিতে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরুধী বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র অমান্য করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এর জন্য আপনাকে দল থেকে সাময়িক বহিস্কার ও কারণ দর্শনোর নোটিশ প্রদান করা হল।

এব্যাপারে অভিযুক্ত আব্দুন নুর এখনো আদেশের কপি পাননি দাবী করে বলেন, তার (নূর) নিজ বাড়িতে মেয়র মুহিবুর রহমানের ফেসবুক পেজে তিনি বলার কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আব্দুন নূরকে সাময়িক বহিস্কার ও শোকজ করার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com