মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ না থাকায় মানববন্ধন

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এমন স্লোগানে মানববন্ধন করেছে “বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি” তারাগঞ্জ উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ এর সামনে “বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি” তারাগঞ্জ উপজেলা শাখা মানববন্ধন করেন। এতে সোসাইটি অন্তর্ভূক্ত স্থানীয় ২৫টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পূনরায় বৃত্তি পরীক্ষা চালু করা হলেও সমানভাবে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। যা সাংবিধানিক ভাবে শিক্ষা-সমতা নীতির পরিপন্থী, শিশুদের অধিকার হরণ ও শিক্ষা ব্যবস্থায় চরম বৈষম্য করার শামিল। এ সময় সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত না হলে এই আন্দোলন আরও জোড়ালো হবে হুশিয়ারী দেন তারা।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সাদেকুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মো. বকুল ইসলাম এবং সদস্য এ্যাড. কাজী সমাছুল হুদা। তারা অবিলম্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

এসকেএস মডেল স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, একই পাঠ্যক্রমে শুধু প্রতিষ্ঠানগত পার্থক্যের কারণে একটি শিশু শিক্ষার্থীদেরে মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ নিশ্চিত করার জোর দাবি করেন। এ সময় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে কোনো কারণ ছাড়া- এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি তোলেন।

উল্লেখ্য যে, মানববন্ধন শেষে কিন্ডারগার্টেনের শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com