৭১সংবাদ২৪.কম ডেস্ক:
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টায় রংপুরের ঐতিহাসিক টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ফরিদ খান।
বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাতিন ভূঁইয়ার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন।
বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন এর সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর জেলা শাখার আহ্বায়ক মোছা. শরিফা বেগম শিউলী।

রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব রবিন চৌধুরী রাসেল এর সঞ্চালনায় সাংবাদিক নেতারা তাদের (সাংবাদিকদের) পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের অধিকার ও কল্যাণে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। সভা শেষে সংগঠনের উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রংপুর বিভাগের সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দসহ রংপুর বিভাগের আট জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।