মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে সাংবাদিক মখদুমী’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি- প্রতিনিধি।

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী সহ সারাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরে। রোববার (১ মার্চ) দুপুরে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশেন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোরনসহ কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মাহমুদুল হাসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, বাংলাদেশে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস কবির জয়, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণএখানে আসো আমরা এখানে থাকবো আপু গরম লাগতেছে সম্পাদক খন্দকার মিলন আল মামুন প্রমুখ। মানববন্ধনের শুরুতেই হামলার বিবরণ তুলে ধরেন মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী।

এসময় মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীর ওপর হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যহত হয়। দ্রুত দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন বক্তারা। গত ২১ ফেব্রুয়ারী তারাবারি নামাজ থেকে ফেরার পথে সাংবাদিক মখদুমীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মামলা হলেও আসামী গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহনার অভিযোগ আছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com