মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল সম্পন্ন

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে খেলবো মোরা সবাই, মিলবো মোরা সবাই এই স্লোগানকে নিয়ে রংপুর শেখ রাসেল ইনডোন স্টেডিয়ামে ২৪ দল নিয়ে জমকালো আয়োজন করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

ক্রিকেট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নাছিমা জামান ববি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আল আমিন। ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা আলম বনি, সদস্য সচিব রংপুরের পর পর ৬ বার শ্রেষ্ঠ করদাতা ও রয়্যালটি মেগামলের চেয়ারম্যান তৌহিদ হোসন।

বুধবার সন্ধ্যায় ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলায় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা সাবেক এমপি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক, রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আল আমিন, আরএমসি শপিং কমপ্লেক্সের সভাপতি জয়নাল আবেদীন, কবি সাহিত্য ও লেখক এবং প্রাক্তন ছাত্র রানা মাসুদ, সুমি গ্রুপের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরুষ্কার বিতরণের আগে রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাসনাত রিফাতের স্মরণে দোয়া মাহফিল ও নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। দু’টি ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ১৯৯৬ ব্যাচ ও ২০০২ ব্যাচ। ১৫০ রান করে চ্যাম্পিয়ন ১৯৯৬ ব্যাচ। অপরদিকে আরেকটি ফাইনালে ২০১৩ ব্যাচের সঙ্গে ২০১৯ ব্যাচ। চ্যাম্পিয়ন হয়েছেন ২০১৯ ব্যাচ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com