রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। গত শনিবার (১৪ মার্চ) দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সরকার বিভাগ। রংপুর ছাড়া আরও ৫ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে
নিয়োগ পাওয়া এডভোকেট মাহফুজ উন নবী ডন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। এর পর রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।