মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদীর ধারে খেলতে গিয়ে তীর্ণই নদীতে পড়ে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকার তীর্ণই নদী থেকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশুরা হলো, জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) এবং একই গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪)।
পুলিশ ও পারিাবরিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে তীর্ণই নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন নদী থেকে দুজনকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এই মর্মান্তিক ঘটনায় পুরো জগদল গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।