মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর উপজেলায় সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ৩,৩৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ১,৬৩০ জন। সার্বিক পাসের হার ৪৮.৬৭ শতাংশ। এছাড়া পুরো উপজেলায় জিপিএ-৫ অর্জন করেছে ২০৫ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাধারণ এসএসসি পরীক্ষায় ২,৭০৫ জন অংশ নিয়ে পাস করেছে ১,৩৯২ জন এবং অকৃতকার্য হয়েছে ১,৩১৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩৭২ জনের মধ্যে পাস করেছে ১৩১ জন ও অকৃতকার্য হয়েছে ২৪১ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা থেকে ২৭২ জন অংশ নিয়ে পাস করেছে ১০৭ জন এবং অকৃতকার্য হয়েছে ১৬৫ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, দিনাজপুর বোর্ডের সার্বিক ফলাফলের প্রভাব এখানেও পড়েছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও ২০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে নিজেদের ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। শিক্ষাবিদরা মনে করছেন, আগামীতে ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের যৌথ তদারকি প্রয়োজন। শিক্ষা প্রশাসন আশা প্রকাশ করেছে, আগামী বছরগুলোতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল উপহার দেবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।