মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহহে প্রদর্শনী অনুষ্ঠিত

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে পৌর শহরের হেলিপ্যাড মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ.খাদিজা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.আরশেদুল হক,ভেটেনারি সার্জন রমেন চন্দ্র রায় ,কেন্দ্র গণঅধিকার পরিষদ সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পি ও আশরাফুল আলম, এছাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা, কর্মচারী, পশুপালন বিশেষজ্ঞ, খামারি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা।

এসময় বক্তারা বলেন, নতুন প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা উন্নতি। খামারিরা তাদের উৎকৃষ্ট জাতের গবাদিপশু প্রদর্শন করে এবং দর্শনার্থীরা প্রাণিসম্পদ সম্পর্কে নানা পরামর্শ দেওয়া হয়। দেশের পুষ্টি নিরাপত্তা, দুধ–মাছ, মাংস–ডিম উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বনির্ভর করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য প্রদর্শনী অনুষ্ঠানে গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতরসহ বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে খামারিদের আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনায় উৎসাহিত করা হবে। প্রদর্শনীতে ৩০ টি স্টল ছিল এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com