মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে ৩১ দফা দাবি নিয়ে ছাত্রদলের মতবিনিময়

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন ছাত্রদল কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দ।

বুধবার (২০ নভেম্বর) সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ সাথে ছিলেন। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ. সভাপতি আবু সাঈদ, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি।শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল পৌর বিএনপি’র সভাপতি, অধ্যাপক শাহাজান আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, বকুল মজুমদার, সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানা, ছাত্রদল নেতা আরজু রিয়াদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনিকুল, ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আতিক, সহ. সভাপতি নাহিদ, অপু, মুন্না, সাংগঠনিক সম্পাদক, মামুন, সহ. সাংগঠনিক সম্পাদক, স্বাধীন, মাসুদ রানা, দপ্তর সম্পাদক, হামিম, সহ. দপ্তর সম্পাদক, সজীব প্রমুখ।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ ছাড়াও ছাত্রদল নেতৃবৃন্দ, নেকমরদ বঙ্গবন্ধু কলেজ, আলিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com