রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থানরত রংপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ এছাড়াও দোয়া মাহফিলে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপির সৌদিআরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় রিয়াদের হারায় স্থানীয় একটি হোটেলে মোহাম্মদ আহমেদ আজমকে আহ্বায়ক ও আনারুল ইসলাম হাফিজুল কে সদস্য সচিব করে রংপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
বিশিষ্ট রাজনীতিবিদ ও যুবদল নেতা শাহ আলম মন্ডলের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান। এতে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান, প্রচার সম্পাদক আরমান চৌধুরী,প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ (নয়ন)। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার মো. শাহাজাদা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার। ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার করতে হবে। এসময় রংপুর জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।