৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
কুমিল্লায় র্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন শুভপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রুমা বেগম(৪০) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও পৃথক অপর একটি অভিযানে (৬ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দুতিয়া দিঘীরপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ইকবাল হোসেন (৩২) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী রুমা বেগম(৪০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শুভপুর গ্রামের আ. রাজ্জাক এর স্ত্রী এবং আসামী ইকবাল হোসেন (৩২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দুতিয়া দিঘীরপাড় গ্রামের সিদ্দিকুর রহমান এর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।