মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে দেখা মিলল রাসেল’স ভাইপার

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীর তীরে ‘রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা। সাপটি দুর্লভ প্রজাতির রাসেলস ভাইপার বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার মাতাব্বরহাট বেড়িবাঁধের পশ্চিমে মেঘনা নদীর তীরে সাপটি দেখা যায়। সাপটি দেখতে পেয়ে উপস্থিত লোকজন ‘রাসেল ভাইপার’ মনে করে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। মৃত সাপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি দেখে কেউ কেউ ওই সাপকে অজগর গোত্রের সাপ বলে ধারণা করছেন।

উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রিমন রাজু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। সেখানে সাপটি এখনো পড়ে আছে। দেখতে হুবহু রাসেল ভাইপারের মতো। এটি রাসেল ভাইপারই হতে পারে।

কমলনগর উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সাপটিকে মেরে ফেলা হয়েছে। তবে সাপটি রাসেল ভাইপার ছিল না। রাসেল ভাইপারের ধরনের সঙ্গে এর অধিকাংশই মিল নেই। এটি অন্য কোন প্রজাতির সাপ। তাৎক্ষণিক তিনি নামটি জানাতে পারেননি।

তবে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার নিশ্চিত করেছেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য নাহিদ আল জুবায়ের। তিনি বলেন, প্রত্যেক সাপের প্রজাতির মধ্যে কিছু কিছু সাপ এক্সট্রা কিছু বৈশিষ্ট্য ধারণ করে। তেমনি এটিও এটি স্ট্রিপড মর্ফ প্রজাতির রাসেলস ভাইপার। এটা পুরোপুরি স্ট্রাইপ পায়নি, পার্শিয়াল স্ট্রাইপ পেয়েছে। এ ধরনের রাসেলস ভাইপার বেশ দুর্লভ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com