মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুর ভোলা বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্ট হয়েছে। এতে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এছাড়া লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচলও বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরী ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে পাঁচটি লঞ্চ-সিট্রাক রয়েছে। এরমধ্যে একটি লক্ষ্মীপুর-বরিশাল রুটের। অন্য চারটি লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীর হাট ঘাটে নোঙর করা আছে।

মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহিদুল হক বলেন, এই রুটে ফেরি কুসুমকলি, কাবেরী, কলমিলতা, কিষানী ও কনকচাঁপা রয়েছে। বৈরি আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে ফেরি চলাচল বন্ধ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com