মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সরল স্বীকারোক্তি সাকিবের “সব ম্যাচ জিতবো ভাবিনি”

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ইতিহাস জানাচ্ছে, বাংলাদেশ আগে কখনও ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি ম্যাচই জেতেনি। সেখানে এবার বিশ্বচ্যাম্পিয়নদের ৩ ম্যাচের সিরিজে নাকানি-চুবানি খাইয়ে ‘বাংলাওয়াশ’ করেছে সাকিব আল হাসানের দল।

যে দলের সাথে আগে জয়ই ছিল না, সেই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয় ছিল অনেক বড় সাফল্য। হোয়াইটওয়াশ তো প্রত্যাশাকেও ছাপিয়ে যাওয়া।

অতিবড় বাংলাদেশ সমর্থকও হয়তো ভাবেননি, ইংল্যান্ডের মতো দলকে হোয়াইটওয়াশ করা সম্ভব। সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুদিন আগে অকপটে স্বীকার করেছেন, এতটা আশা করেননি তিনি।

আজ প্রায় একই সুরে কথা বললেন টিম বাংলাদেশ অধিনায়ক সাকিব। কোনোরকম ভনিতা না করে সাকিবের সোজা কথা, ‘সিরিজ আমাদের হবে। সব ম্যাচ আমরাই জিতব, অতদূর ভাবিনি।

আসলে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি।’টাইগার দলপতি যোগ করেন, ‘তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখতে, বোলিং-ফিল্ডিংটা ভালো করতে।

তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ ফিল্ডিং হয়েছে। যেটা আমাদের (কাজে দিয়েছে), বিশেষত টি-টোয়েন্টিতে। যেখানে ১০-১৫-২০ রানও পার্থক্য গড়ে দিতে পারে, ওই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি আমরা।

সাকিবের ধারণা, বিপিএলের অনেক কাজে দিয়েছে। টানা খেলার ভেতরে থাকাটাও ভালো করতে সহায়ক ভূমিকা রেখেছে, বিশ্বাস টি-টোয়েন্টি অধিনায়কের।

সাকিব বলেন- এখানে যারা খেলছে, বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে; প্রতিটি খেলোয়াড় বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা অবশ্যই কাজে দিয়েছে। যেহেতু বিপিএলের পর খুব বেশি গ্যাপ যায়নি, তাই সেটা প্রভাব রেখেছে।

এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেওয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকা আমাদের সাহায্য করেছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com