মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে অফিস সহায়ক বিষ্ণুর বিরুদ্ধে অর্থ আত্মসাধের অভিযোগ

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অর্থ আত্মাসাধের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস সহায়ক বিষ্ণু রায় ও অফিস কার্যসহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ উপজেলায় মোট ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার ৬ জন ইউপি চেয়ারম্যান গণস্বাক্ষরে ঢাকা মহাপরিচালক ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর দূযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, অফিস সহায়ক বিষ্ণু রায় ১১ বছর ধরে একই অফিসে কর্মরত থাকার ফলে সমস্ত সিন্ডিকেটের হোতা হয়ে উঠেছেন। গত ২৪ এর গন অভ্যুত্থানের পর সমস্ত অফিস আদালতের রদবদল হলেও হয়নি বিষ্ণু রায়ের বদলি। ফ্যাসিস্ট সরকারের আমল থেকে কাজ করে আসার ফলে টাকার পাহাড় গড়ে তুলেছেন তিনি। পাশাপাশি জাহাঙ্গীর আলম ৯ বছর যাবৎ একই অফিসে থাকার কারণে একই সুত্রে গাঁথা।

এ নিয়ে ইউপি চেয়ারম্যানগণ জানান, গত ১২ মে ২৫ সালের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কথা বলে আমাদের ৬ জন চেয়ারম্যানের কাছ থেকে হলরুম মেরামতের জন্য জন প্রতি ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা নেয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, কাজের জন্য আমি কোন টাকা পয়সা চায়নি বরং ২টি প্রকল্প হতে হলরুম মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা। পরে আমরা বিষয়টি বুঝতে পারি যে আমাদের ৬ জনের ৩ লক্ষ টাকা বিষ্ণু আত্মসাত করেছেন।

এছাড়াও সে আমাদের কাছ থেকে প্রতিটি পিআইসি চেয়ারম্যান এর কাছ থেকে ব্যাংক একাউন্টের চেকে স্বাক্ষর করে বিষ্ণু রায় ও জাহাঙ্গীর আলম নিজে টাকা উত্তলোন করে। প্রতিটি প্রকল্পের ১৫% হারে টাকা কর্তন করে নেয়। অবশিষ্ট টাকা আমাদেরকে প্রকল্পের কাজ করার জন্য দেওয়া হয় প্রতিটি পি আই সি চেয়ারম্যান এর হাতে। এতে সে ত্রাসের পরিনত হয়েছে। এবং তাঁর নিজ উপজেলায় বহু জায়গা জমি সহ টাকার পাহাড়ে পরিনত হয়েছে।

বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বহু বরাদ্দের টাকা কাঁজ না করে টাকা উত্তোলন করে ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন। আওয়ামী ফেসিষ্ট এমপি দবিরুল ইসলামের আমলে বিশেষ বরাদ্দের টাকা কাজ না করে টাকা উত্তোলন করে ভাগাভাগি করে নেয়। যাহার ডকুমেন্ট তাঁর পারসোনাল একাউন্ট ১৯০৯১০০০০৮৩৭১ সোনালী ব্যাংক হরিপুর উপজেলা শাখায় তলব করলেই পাওয়া যাবে। আমরা এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিচারের দাবি জানাচ্ছি।

অফিস কার্যসহকারী জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমাকে বিষ্ণু যেভাবে দিকনির্দেশনা দিয়েছে আমি সে ভাবে কাজ করেছি৷ অফিস সহায়ক বিষ্ণু রায়ের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে কৌশলে এড়িয়ে যান।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমরা চেয়ারম্যানগণ মহাপরিচালক ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর দূযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। তারা কি ব্যবস্থা নেবে সে অপেক্ষায় আছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) সামলিয়ে মার্ডি মুঠো ফোনে জানান,ঘটনাটি শুনেছি আমি দুই উপজেলার দায়িত্বে রয়েছি। আমার ওখানে যোগদানের বেশি দিন হয়নি। এটি আগের ঘটনা গিয়ে চেয়ারম্যান সহ সকলের সঙ্গে কথা বললে বুঝতে পারবো।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com