মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২৪ ঘন্টার মধ্যে মামলা রেকর্ড না হলে থানা ঘেরাও- মোস্তফা

হারুন-অর-রশিদ বাবু- রংপুর প্রতিনিধিঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা রেকর্ডের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে।

শনিবার (৩১ মে) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর রংপুরের বাসভবনে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই অভ্যূত্থানে- আন্দোলনকারীদের জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করেছে, জিএম কাদেরের নেতৃত্বে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খবর নিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টির বড় অবদান থাকা সত্ত্বেও আজ এনসিপির কুলাঙ্গারেরা জাতীয় পার্টির পিছে লাগছে, আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা মাঠ ছেড়ে দেন, মাঠ পরিস্কার করেন, আমরা জানান দিতে চাই জাতীয় পার্টির শক্তিমত্তা আছে কিনা!

আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, আমরা চাই আপনারা সুষ্ঠু তদন্ত করবেন, ঘটনার ভিডিও ফুটেজ আছে দোষীদের সনাক্ত করে তাদের গ্রেফতার করেন। আমরা চাইনা! মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি। যদি তারা কোন একশন নেন তাহলে আমরাও পাল্টা রিঅ্যাকশন নেবো।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর মহানগর সভাপতি ইউসুফ আহমেদ মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com