মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইবি ছাত্রলীগের নবাগত কমিটির সভাপতি আরাফাত ও সাধারণ সম্পাদক জয়

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ তিন বছর পরে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল সিদ্দিক আরাফাত কে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহম্মেদ জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার ৩১শে জুলাই রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার এ আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন।

এর আগে- এক বছর মেয়াদি কমিটি হলেও প্রায় আড়াই বছর পর ২০২১ইং সালের ৮ই ডিসেম্বর সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেভ শর্মা রনি। কমিটি বিলুপ্তির পর গত বছরের ১৩ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ওই পদ দু’টিতে যারা আগ্রহী তাদের সিভি জমা সংগ্রহ করেন কেন্দ্রীয় কমিটির তিনজন সদস্য।

এতে ৫৭ জন নেতা কর্মী সিভি জমা দেন। রবিবার ৩১শে জুলাই রাত ১১টার দিকে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে দেখা গেছে সকলকে টপকে নবাগত কমিটির সভাপতি হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর গ্রামের সন্তান আরাফাত ও সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার জয়।

কমিটি প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে ইবির প্রধান ফটকে ছাত্রলীগের শতশত কর্মী আনন্দ মিছিল করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com