মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে ১৫ই জুন থেকে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ইং উপলক্ষে নীলফামারীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ই জুন বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সাংবাদিকদেও নিয়ে একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয় জেলায় আগামী ১৫ জুন থেকে ১৯জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।

কর্মশালায় সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান- নীলফামারী জেলায় ৩লাখ ৬হাজার ৩১৩জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ উপজেলা ২ পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩০হাজার ৭২৩ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৭৫ হাজার ৫৮৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন আরো জানান- জেলার ৬১টি ইউনিয়ন ও ২ পৌরসভায় ১ হাজার ৫৮৭টি কেন্দ্রে কাজ করবেন সেচ্ছাসেবক ৩ হাজার ১৭৪ জন কর্মী ও প্রথম সারির সুপারভাইজার ১৯১ জন এই ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এছাড়া জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষন করবে।

এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com